Image refers to Techno Touch BD Logo

রিফান্ড ও রিটার্ন নীতিমালা

পণ্য রিফান্ড ও প্রতিস্থাপন নীতিমালা (গ্রাহকের জন্য)

প্রিয় গ্রাহক,

Techno Touch BD-তে আপনাকে স্বাগতম এবং আমাদের সঙ্গে কেনাকাটা করার জন্য ধন্যবাদ। আমরা আপনার উপর আস্থা ও বিশ্বাসকে সম্মান করি এবং আপনার সন্তুষ্টিই আমাদের প্রধান অঙ্গীকার। নিচে রিফান্ড, রিটার্ন এবং ডেলিভারি সংক্রান্ত আমাদের নীতিমালা তুলে ধরা হলো:

অর্ডার বাতিলের নীতিমালা

আপনি যদি আপনার অনলাইন অর্ডারটি বাতিল করতে চান, তবে অর্ডার দেওয়ার ৬০ মিনিটের মধ্যে তা করুন। নির্ধারিত সময়ের পরে বাতিলের অনুরোধ গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ তখন অর্ডারটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যেতে পারে।

ডেলিভারির সময় পণ্য ফেরত

আমাদের ডেলিভারি প্রতিনিধি থেকে পণ্য গ্রহণের আগে নিচের বিষয়গুলো যাচাই করে নিন:

  • পণ্যের গুণগত মান
  • পণ্যের মূল্য
  • মেয়াদোত্তীর্ণ তারিখ বা বৈধতা

যদি আপনি কোনো সমস্যা লক্ষ্য করেন, অনুগ্রহ করে পণ্যটি গ্রহণ করবেন না এবং তাৎক্ষণিকভাবে ডেলিভারি প্রতিনিধিকে ফেরত দিন।

হোম ডেলিভারি সংক্রান্ত তথ্য

  • আমরা ঢাকা শহরের ভেতরে ও বাইরে, বাংলাদেশের সকল এলাকায় পণ্য ডেলিভারি করে থাকি।
  • ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা এবং ঢাকার বাইরে ১৫০ টাকা।
  • আমরা চেষ্টা করি অর্ডার করার দিনেই পণ্য পাঠিয়ে দিতে।
  • তা সম্ভব না হলে, পরের দিন পণ্য পাঠানো হয়।
  • ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে, এবং ঢাকার বাইরে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করা হয়।
  • সব পণ্যের ক্ষেত্রেই ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা উপলব্ধ।

যোগাযোগ করুন

যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমাদের কাস্টমার সার্ভিস টিমের সঙ্গে যোগাযোগ করুন।

Techno Touch BD-কে বেছে নেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ।

WHY SHOP WITH US?

বিশ্বমানের গ্যাজেট – এক ক্লিকে

আপনার প্রিয় বিশ্বমানের গ্যাজেট এখন এক ক্লিকেই ঘরে। বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করা পণ্য পৌঁছে যাচ্ছে আপনার ঠিকানায়।

ব্র্যান্ডেড পণ্য

আমাদের সকল পণ্যই আন্তর্জাতিক উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়, যা পণ্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করে।

পরীক্ষিত মান

কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর মান যাচাইয়ে উত্তীর্ণ পণ্যই কেবল আমরা আমদানী করি।

Image refers to techno touch bd promotional

সময়ে ডেলিভারি, প্রতিশ্রুতি রক্ষা

প্রতিটি অর্ডার সময়মতো পৌঁছে দেওয়া হয় যত্ন সহকারে, যাতে আপনি পণ্য পান ঠিক সময়ে, নির্ভরতার সাথে।

স্বচ্ছ দামে পণ্য

আমাদের প্রতিটি পণ্য গুণগত মানে সেরা, দামেও বেশ সাশ্রয়ী। আমরা সবসময় আপনার বাজেটের মধ্যে সেরা পণ্য নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাশ অন ডেলিভারি

আমাদের সকল পণ্য ‘ক্যাশ অন ডেলিভারি’ সেবা সহ প্রদান করা হয়। যেকোনো ত্রুটিপূর্ণ পণ্য আপনি রিসিভ না করে ডেলিভারি ম্যানের কাছে তাৎক্ষণিকভাবে রিটার্ন করতে পারবেন, সহজ নিয়মে এবং ঝামেলা ছাড়াই।